April 30, 2026
রন্ধন পদ্ধতি: দুই দিন না হয় শাহী খাবার হলো। এবার একটু অন্যরকম হলে কিন্তু মন্দ হয় না। ঈদের তৃতীয় দিনে এমন একটা মাজার খাবার প্রস্তুত করা যাক, যা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলবে আত্মীয়স্বজন, বন্ধুর দল। এই আত্মবিশ্বাস থেকেই কাযরিয়া কায়েস দিলেন গোটা মুরগী দিয়ে করা চমৎকার একটি রান্নার রেসিপি। শুধু বাংলা ট্রিবিউন লাইফস্টা্লের পাঠকের জন্য।
উপকরণ:
মুরগি ১টি (চামড়া সহ)
পেঁয়াজ কুচি ২ কাপ
পেঁয়াজ আস্ত ১টা
আদা বাটা ১ ১/২ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
মধু ১ টেবিল চামচ
গোল মরিচের গুঁড়া ১ চা চামচ
শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ
বড় লেবু ১ টা
মাখন ২৫০ গ্রাম
লবন স্বাদ মত
যেভাবে প্রস্তুত করবেন:
একটি ছোট কড়াইতে মাখন গলিয়ে তার মধ্যে পেঁয়াজ গুলো ছেড়ে দিতে হবে, পেঁয়াজ লাল লাল হয়ে আসলে এক এক করে আদা বাটা, রসুন বাটা, গোল মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবন দিয়ে ভাল ভাবে কসাতে হবে। মশলা কষে আসলে মধু ধেলে দিতে হবে। বলক আসলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করতে হবে।
মশলা ঠাণ্ডা হয়ে গেলে, মুরগিতে ভালভাবে মাখাতে হবে। চামড়ার ভিতরে হাত দিয়ে ভাল ভাবে মশলাটি মাখাতে হবে যেন মাংশে মশলা ঢুকে। মশলা মাখানো হয়ে গেলে মুরগির ভিতরে একটা আস্ত পেঁয়াজ এবং আস্ত লেবু দিয়ে ২২০ ডিগ্রি তে ১ ঘণ্টা রোস্ট করতে হবে! মাঝে মুরগিটি উলটিয়ে দিলে ভাল হয়। ১ ঘন্টা পর স্কিন মচমচে হয়ে গেলে, ওভেন থেকে নামিয়ে ১০ মিনিট রেস্ট এ রাখুন এর পর গরম গরম পরিবেশন করুন। ওভেন না থাকলে একি পদ্ধতিতে ভারী পাতিলেও রোস্ট করা যাবে।