পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চলুন দেখি ১০ নায়কের ঈদের কেনাকাটা!

Posted on July 16, 2015 | in বিনোদন | by

nayok1437032140 copyবিনোদন সেস্ক : শোবিজে যারা অনস্ক্রিন কাজ করেন তাদের সারা বছরই সিনেমার শুটিংয়ের জন্য নতুন নতুন পোশাক কিনতে হয়। এর পরও ঈদ বলে কথা। শোবিজ তারকারাও ঈদের কেনাকাটা থেকে দূরে নেই। কেউ এরই মধ্যে ঈদের শপিং শেষ করে ফেলেছেন। আবার কেউ কিছু কিনেও আরো কিছু কেনাকাটা বাকি রেখেছেন চাঁদ রাতের জন্য। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়কেদের কেনাকাটা নিয়ে রাইজিংবিডির এ বিশেষ প্রতিবেদন।

download (7)চাঁদ রাতে মার্কেটে যাবো : অমিত হাসান
কেনাকাটা করার সুযোগ পাইনি। বাসায় কেনাকাটা হয়েছে বেশ কয়েকবার। আমি এখনও মার্কেটে যেতে পারিনি। তবে চাঁদ রাতে মার্কেটে যাবো। তবে নিজের জন্য কিছু কিনতে নয়। আমার স্ত্রী ও অন্যদের উপহার দেয়ার জন্য। আমার জন্য উপহার অনেক চলে এসেছে। তাই পছন্দের কিছু পেলে কিনব আর পছন্দ না হলে কিনব না।
download (6)অনেক উপহার চলে এসেছে : আমিন খান
ঈদের কেনাকাট অলমোস্ট শেষ। প্রথমে আমার নিজেরটা কেনা হয় না। প্রথমে পরিবারের অন্যদের জন্য কেনা হয়। তার পরে যাদের উপহার দেয়া হয় তাদের জন্য কিনি। এর পরে অনেক সময় আমারটা খুব একটা কেনাকাটা করা হয় না। কারণ আমার স্ত্রী সব সময়ই আমাকে বিভিন্ন কিছু উপহার দেয়। এছড়া অন্যেরাও উপহার দেয়। এজন্য নিজেরটা আর কেনা দরকার হয় না। গিফটের ড্রেস পরতেই ভালো লাগে। বিশেষ করে আমার স্ত্রী দেওয়া উপহারের পোশাক পরতে বেশি ভালো লাগে। এরই মধ্যে অনেক উপহার চলে এসেছে।
download (5)কেনাকাটা শব্দটাই বাদ দিয়েছি : ওমর সানি
সাত-আট বছর ধরে কেনাকাটা শব্দটাই বাদ দিয়েছি। মাঝে-মধ্যে বউ, ছেলে-মেয়ে, অথবা বোন কিনে দেয়। আমি নিজে কোনো কিছু কিনি না।

download (4)মায়ের জন্য আগে শাড়ি কেনা হয়েছে : আনিসুর রহমান মিলন
আমি আসলে নিজের জন্য সব সময় ঈদের আগের দিন কেনাকাটা করি। ঈদের দিনের জন্য একটা নতুন পাঞ্জাবি পরা প্রয়োজন বলে একটি নতুন পাঞ্জাবি ও পাজামা কিনি। কখনও স্যান্ডেল কিনি কখনও কিনি না। আমাদের বাসার রেওয়াজ সবার প্রথমে বাসার মুরব্বিদের জন্য আগে কিনতে হবে। আমার মা সবার মুরব্বি। তাই মায়ের জন্য আগে শাড়ি কেনা হয়েছে। এটা অনেক আগে থেকে আমাদের পরিবারের রেওয়াজ। এরপরে অন্যান্যদের জন্য কেনা শুরু হয়। আমাদের পরিবারে প্রয়োজনের বাহিরে কেনাকাটা করি না। একটি নতুন ড্রেস প্রয়োজন তাই একটি নতুন ড্রেসই কেনা হয়।

download (3)চাঁদ রাতেই কিনি সবসময় : চঞ্চল চৌধুরী
ঈদের কেনাকাটা এখনও করা হয়নি। আরো পরে শপিং করব। চাঁদ রাতেই কিনি সবসময়।
আরো কিছু কিনতে হবে : সাইমন সাদিক
ঈদের কেনাকাটা শেষ করেছি। এবারের ঈদে পাঞ্জাবি কেনা হয়েছে কয়েকটা। অন্যান্য জিনিস কম কেনা হয়েছে। কারণ সারা বছরেই এগুলো কেনা হয়। গিফ্ট দেয়ার জন্য কেনাকাটা করেছি, আরো কিছু কিনতে হবে।
download (2)স্ত্রী জন্য কিছু শপিং হয়েছে : ইমন
কেনাকাটা এখনও করতেছি। ঈদের জন্য পাঞ্জাবি কেনা হয়। শুটিংয়ের জন্য সারা বছরই কেনাকাটা করতে হয়। তার পরও ঈদের জন্য শখ করেই কেনাকাটা করতে যাওয়া। আমার স্ত্রী জন্য কিছু শপিং হয়েছে আরো কিছু বাকি আছে।
পাঞ্জাবি-পাজামা কেনা হবে : নিরব
আমি এখনও কোন কিছু কিনি নি। বউয়ের জন্য একটা ড্রেস কেনা হয়েছে। পাঞ্জাবি-পাজামা কেনা হবে।

downloadপরিবারের সবার জন্য কিনবো : আরেফিন শুভ
ঈদের কেনাকাটা করার তেমন সময়ই পাইনি। অনেক দিন দেশের বাহিরে ছিলাম। খুব শিগগিরি ঈদের কেনাকাটা শুরু করব। প্রতিবছরই ঈদের অনেক উপহার পাই, এবারও পাচ্ছি। নিজের জন্য তেমন কিছু কিনি না। পরিবারের সবার জন্য কিনব। এবারে আমার সহর্ধমীনির জন্য স্পেশাল কিছু কিনব।
আব্বু-আম্মুর জন্য কেনাকাটা করব : শাহরিয়াজ
ঈদের কেনা-কাটা করব তবে নিজের জন্য নয়। আব্বু-আম্মুর জন্য কেনাকাটা করব। ঈদের জন্য কেনাকাটা করা আমার ইচ্ছে নেই।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud