পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সিলেটে একসঙ্গে ছয় সন্তান প্রসব

Posted on July 14, 2015 | in সারা দেশ | by

14-07-15-Sylhet_Child-1 copyসিলেট প্রতিনিধি: একসঙ্গে ছয় শিশুর জন্ম দিয়েছেন সিলেটের এক নারী। অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে জন্ম নেওয়া নবজাতক শিশু ও মা বর্তমানে ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের মা হন হোছনা বেগম (২৬)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জের দুবাই প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী। তার তিন বছর বয়সের আরও একটি মেয়ে রয়েছে।

হাসপাতালের সরকারি পরিচালক ডা. আব্দুস সালাম বলেন, প্রসূতির চারটি মেয়ে ও দুটি ছেলে শিশুর জন্ম হয়েছে। মা ও সন্তানরা সবাই সুস্থ আছেন।

তবে শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম উল্লেখ করে তিনি বলেন, সাধারণত ১ কেজি ৫০ গ্রাম ওজনের কম ওজনের শিশুদের ‘লো বার্থ ওয়েট’ শিশু বলা হয়। আর এ শিশুদের ওজন ৭০০ গ্রামের চেয়ে কম।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud