পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঈদে পথে দুর্ভোগ পোহাতে হবে না

Posted on July 11, 2015 | in রাজনীতি | by

download (2)গাজীপুর প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন ঈদে যাত্রীসেবার লক্ষ্যে বিআরটিসির অতিরিক্ত ৫০৬টি বাসের মাধ্যমে বিশেষ বাস সার্ভিস চালু করা হবে। এ ছাড়া আপদকালীন হিসাবে আরো ৫০টি বাস মজুদ রাখা হবে। কোনো অবস্থাতেই জনগণকে ঈদে বাড়ি যাওয়া ও ফিরে আসার পথে দুর্ভোগ পোহাতে দেওয়া হবে না এ পণ নিয়ে ঈদ উপলক্ষে সড়ক বিভাগের সব কর্মকর্তা রাস্তায় থাকবে। রাস্তায় চাঁদাবাজি নিরসনে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এজন্য র‌্যাব-পুলিশ কাজ করছে।
গতকাল শনিবার দুপুরে গাজীপুরে চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মসিংহ মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তিনি কথা বলেন। মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সাংগঠনিক পর্যায়ে কিছু সমস্যা থাকতে পারে, যেহেতু আওয়ামী লীগ বড় দল, বড় পরিবার। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ঐক্যবদ্ধ। আমাদের সরকারও প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ, এখানে কোনো প্রকার বিভেদ, কোন্দল, দ্ব›দ্ব কেউ লক্ষ্য করেনি।’
এ সময় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান উপস্থিত ছিলেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud