April 5, 2026
আবু-সুফিয়ান: উৎসবকে রাঙিয়ে তুলতে প্রতিবারের মত এবার ও জি-সিরিজ ও অগ্নিবীণা প্রকাশ করেছে শতাধিক নতুন অ্যালবাম। যার মধ্যে রয়েছে একক, মিশ্র ও ব্যান্ড অ্যালবাম। শনিবার রাজধানীর একটি রেস্তোরায়
অ্যালবাম গুলোর মোড়ক উন্মোচন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন- সংগীত শিল্পী ও সুরকার, গীতিকারসহ কলাকৌশলী সাংবাদিক বৃন্ধু।

প্রকাশিত অ্যালবামের মধ্যে রয়েছে প্রিন্স মাহমুদের মিশ্র অ্যালবাম খেয়াল পোকা, সানী জোবায়ের এর চাঁদের সরবরে, মিলার একক আনসেন্সরড, তপুর একক দেখা হবে বলে, হাসান চৌধুরী একক অ্যালবাম তোমার অপোয়, এফএ
সুমনের একক জানরে তুই, রাজিবের ভালবাসবি রে তুই, কিশোর পলাশের একক দয়াল, ব্যান্ড আর্টসেল এর অ্যালবাম আর্টসেল, অবস্কিউর ব্যান্ডের মাঝ রাতের চাঁদ, সাজুর একক সরল মনে, অভীর একক কোথা হতে এলে, ইভার
একক মেঘেরা, নির্ঝর চৌধুরীরর একক চন্দ্রমুখ কুহক মায়া, ঝিনুকের একক অ্যালবাম মেঘলা মনে, নাহিদ নাজিয়ার একক প্রেমের জোয়ারে, ফকির সিরাজির মিশ্র অ্যালবাম বদলে গেল বাংলাদেশ, সিনেমার গানের অ্যালবাম পদ্ম
পাতার জল, গাছ ব্যান্ডের অ্যালবাম গাছের কান্ড, মিনারের আহা রে, এফ এ সুমন ফিচারিং বিপুলের একক আমি তোমার কি হই, ইসলামিক সংগীত আলোর পথে, নন্দন আমিনার, মোহাম্মদ খালেদ হোসেন এর যাবি কে মদিনায়,
সিনথিয়ার একক তোমাকে ভুলিনি, শ্রেয়া গুহঠাকুরতা ও নুরুল ইসলাম এর রবীন্দ্রনাথের অ্যালবাম আজি এ বসন্তে, নোশীন লায়লার নজরুল সংগীতের একক অ্যালবাম সে দিন নিশীথে, অভি মোস্তাফিজের নজরুল সংগীতের একক প্রিয়া এসো হে রানী ও আলভী আহমেদ এর সিনেমার গান ইউ-ট্রান।
বাংলা সিনেমার গান হিটম্যান ও আমার চ্যালেঞ্জ, পারভীন সুলতানার একক তোমার লাগিয়া রে, নির্ঝর চৌধুরীর মিশ্র অ্যালবাম বিশ্বসাথে যোগ, রাসেল ফিচারিং সজীব, মুন, পুতুলের ক্যাকটাস, ডলারের ধ্বংসলীলা, জেমীর একক দুই অরের প্রেম, ইমরানের ফ্রেন্ডমিক্সড, বিপ¬ব দে এর একক জানা হলো না, আরডি হিল্লোল এর মিশ্র অ্যালবাম মন তোমায় চায়, ব্যান্ড মিক্সড রায়োটাস্-১৪, প্রিন্স হায়দারের একক সহজ কথা, রাজন সাহার সুরে মিশ্র অ্যালবাম
প্রেম প্রজাপতি, এহসান রাহীর দ্বিতীয় একক অ্যালবাম এহসান রাহি-২, লিজেন্ড নজরুিল সংগীত শিল্পী ফিরোজা বেগম স্মরণে সুস্মিতা আনিস এর অ্যালবাম সাউন্ড অব সিজন।
এছাড়া বাংলা সিনেমা প্রকাশিত হয়েছে ১২টি। সিনেমা গুলোর শিরোণাম হলো- ৭১ এর গেরিলা, জটিল প্রেম, ণিকের ভালবাসা, কি প্রেম দেখাইলা, কখনও ভুলে যেও না, লাভ স্টেশন, সর্বনাশা ইয়াবা, এইতো প্রেম, ডিয়ারিং লাভার।
এছাড়া ও ব্যান্ড, মিক্সড, একক এর পাশাপাশি বাংলা চলচ্চিত্রের অ্যালবাম, নাটকের অ্যালবাম, মিউজিক ভিডিওর অ্যালবাম, ইসলামিক হাম-নাত, গজল ও চলচ্চিত্রের গানের অ্যালবাম করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
জি-সিরিজ কতৃপ থেকে জানান, উৎসব ঘিরে আমরা সব সময়ই একটু ব্যাতিক্রম ধরনের আয়োজন করে থাকি। এবারও তার ব্যাতিক্রম নয়। আমরা ঈদ ঘিরে প্রায় শতাধিক নাটক সিনেমা ও অডিওর অ্যালবাম শ্রোতাদের
উপহার দিতে পারবো বলে আশা করছি। প্রতিবারের মত এবার ও আমরা নবীন এবং প্রবীণদের অ্যালবাম দিয়ে ঈদের আয়োজন করেছি। আশা করি শ্রোতাদের ঈদ আয়োজনকে আরো বাড়িয়ে দিবে।