March 13, 2026
আমাদের অনেকেরই পরিচিত টিয়াপাখির মানুষের কথা নকল করার রহস্য অবশেষে ফাঁস হতে চলেছে? অন্তত তেমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। ডেনমার্ক এবং নেদারল্যান্ডের একদল গবেষক টিয়াপাখির মস্তিষ্কে নয়া প্রকোষ্ঠের( বিজ্ঞানীদের ভাষায় সেল) সন্ধান পেয়েছেন। গবেষকদের দলের মতে, এই সেল অনুযায়ী টিয়াপাখির বিভিন্ন প্রজাতির মধ্যে কথা শব্দ নকলের তারতম্য লক্ষ্য করা যায়। পাশাপাশি, হামিংবার্ড বা অন্যান্য গান গাওয়া পাখির তুলনায় বেশি ভালো নকল করতে পারে।
টিয়াপাখির মস্তিষ্কের জিনগত গঠন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান গবেষক দলটি। সেখানেই দেখা যায় টিয়াপাখির মস্তিষ্কের গঠন গান গাওয়া পাখি বা হামিংবার্ডদের থেকে আলাদা। গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, কোর নামক বিভিন্ন প্রকোষ্ঠের পাশাপাশি টিয়াপাখিদের মস্তিষ্কে বিশেষ সেল রয়েছে, যার দ্বারা দ্রুত এবং অন্তত্য সুচারুভাবে কথা নকল শিখে নেয় তারা। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রজাতি অনুযায়ী এই সেলগুলি ছোট বড় হয়। দেখা গিয়েছে, যে সমস্ত প্রজাতির টিয়ার মাথায় এই সেলের আকার বড়, তাদের নকল করার ক্ষমতা অনেক বেশি। এই তথ্য টিয়াপাখির কথা বলা সম্পর্কিত গবেষণায় নয়া দিশা দেখাবে বলে মনে করছে গবেষকরা।
এক সংবাদমাধ্যমকে ডিউট বিশ্ববিদ্যালয়ের স্নায়ু-জীববিদ্যার অধ্যাপক তথা ভারতীয় বংশোদ্ভূত মুক্তা চক্রবর্তী জানিয়েছেন, কেমন করে টিয়াপাখির কথা শব্দ নকল করে এবং কোন জৈব পদ্ধতিতে মানুষের কথা বুঝতে পারে, সে সম্পর্কে গবেষণায় এই তথ্য নতুন দিশা দেখাবে বলেই বলেই মনে করা হচ্ছে।