পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সবার কথা একটাই ‘হোয়াইটওয়াশ’

Posted on June 24, 2015 | in বিনোদন | by

cricket_thereport24বিনোদন রিপোর্ট : সারাদেশ উদযাপন করছে ক্রিকেটের বিজয়। মুস্তাফিজ বন্দনায় মেতেছে সবাই। পাশাপাশি আরও একটি বিজয়ের স্বপ্ন দেখছেন। বাংলাদেশ-ভারত সিরিজের শেষ ওয়ানডেতে বুধবার মাঠে নামছেন টাইগাররা। সবার আশা ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘হোয়াইটওয়াশ’ করবে মাশরাফিবাহিনী।
দেশের শোবিজ তারকারাও মেতেছেন বিজয় উদযাপনে। দ্য রিপোর্টের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়েছেন তাদের অনেকে—
2_23282সোহেল রানা : বাংলাদেশ ক্রিকেট নিয়ে হতাশার দিন মনে হয় শেষ হয়েছে। অনেক দিনের স্বপ্নপূরণের পথে আমরা। আমি বিশ্বাস করি, ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ নতুন রেকর্ড সৃষ্টি করবে। এরপর বিশ্বকাপ জয় করবে টাইগাররা। আমি শুধু বলব, বুধবার বাংলাদেশের কাছে ভারত হোয়াইটওয়াশ হবে।
ফেরদৌস ওয়াহিদ : বাংলাদেশের খেলা দেখার জন্য কালকে কোনো কাজ রাখি নাই। আমরা অপেক্ষায় আছি বড় একটা উদযাপনের। রাজনৈতিক হানাহানির এই সময়ে ক্রিকেটাররা আমাদের সবাইকে এক জায়গায় মিলিয়ে দেয়। এটা দারুণ একটা ব্যাপার। আমার কাছে ক্রিকেট এখন আর শুধু খেলা নয়, জাতীয় ঐক্যের প্রতীক। ক্রিকেটের হাত ধরে আমরা বিশ্বে আরও দাপিয়ে বেড়াব। ভারতকে শেষ ম্যাচে হারিয়ে রেকর্ড গড়ুক টাইগাররা।
omarsani-bgওমর সানী : মুস্তাফিজের মধ্যে আমি ওয়াসিম আকরামের ছায়া দেখেছি। এখন তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। দুই ম্যাচের মতো ২৪ তারিখও ডেফিনেটলি জয় চাই। আশা রাখি আমরা ভালভাবেই জয়লাভ করব।
আমি ক্রিকেটপ্রেমী সম্মানিত দর্শকদের উদ্দেশে বলতে চাই, ইন্ডিয়া আমাদের দেশে খেলতে এসেছে, আমরা তাদের হারিয়েছি। এ নিয়ে তাদের কটূক্তি করার কিছু নেই। এ ব্যাপারে আমাদের ভাষা সংযত করা উচিৎ। দেশের বাইরে কোথাও গেলে আমরা মুখ দেখাতে পারি না। সবাই মনে করে আমরা ইন্ডিয়ান। প্রতিনিয়তই বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের মুখ উজ্জ্বল করছে। বিশ্বের কাছে তুলে ধরছে দেশকে। দেশের বাইরে কোথাও গেলে গর্বের সাথে আমরা বলতে পারব আমরা বাংলাদেশী।
joya-top-20140509190458জয়শ্রী কর জয়া : ক্রিকেট মোড়লদের দারুণ জবাব দিয়েছে আমাদেরই টাইগাররা। উপমহাদেশের ক্রিকেটের রাজত্ব এখন বাংলাদেশের। পাকিস্তানের পর ভারতকে হারিয়ে সেই প্রমাণ দিয়েছে আমাদের ছেলেরা। তৃতীয় ম্যাচে ভারতকে হারিয়ে সেই ধারাবাহিকতা ধরে রাখবে— এটা আমার প্রত্যাশা। এবার স্বপ্নের পরিধিটা একটু বেড়েছে। আগামী বিশ্বকাপ আমাদের ঘরে আসবে।
9e9a3b4b7c23c41f33365851fe54963cনাজনীন আক্তার হ্যাপী : বাংলাদেশ এখন অনেক শক্তিশালী ক্রিকেট দল। গত দুই ম্যাচে তো মুস্তাফিজ অসাধারণ খেলেছে। আমার বিশ্বাস বাংলাদেশ ভারতকে হোয়াইটওয়াশ করবে। এই ধারবাহিকতা বজায় রাখতে পারলে আগামী বিশ্বকাপ আমাদের ঘরেই আসবে। বাংলাদেশে বিশ্বকাপ জয় এখন আর স্বপ্ন নয়। তবে এই মুহূর্তে আমার কথা একটাই হোয়াইটওয়াশ।
331পরী মনি : বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে চুরি করে জিতেছিল ভারত। সেই জবাব আমাদের টাইগাররা দিয়েছে খেলার মাঠে। বিশ্বকাপের পর আমাদের যে জ্বালা তৈরি করেছিল, এবার ভারতকে সেই জ্বালায় জ্বলতে হবে। এরই মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। শেষ ম্যাচে হোয়াইটওয়াশের মাধ্যমে ভারতকে বিশ্বকাপের জ্বালাটা হারে হারে বুঝিয়ে দেবে টাইগাররা। এটাই প্রত্যাশা।
prosun-azadপ্রসূন আজাদ : কোটি কোটি মানুষের যা প্রত্যাশা আমারও তা। পাকিস্তানের পর ভারতকে হারিয়ে সারাবিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ। তাই তৃতীয় ম্যাচে বাংলাদেশ জিতবে এটাই আশা। শুধু দেশে নয়, সারাবিশ্বের সবার ফেভারিট দল এখন বাংলাদেশ ক্রিকেট দল।
imagesসম্রাট : হোয়াইটওয়াশ এখন পুরনো বিষয়। বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের প্রত্যাশা আরও অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের স্বপ্ন এখন বিশ্বকাপ জয়। ভারতকে হারিয়ে হোয়াইটওয়াশ করবে টাইগাররা এটা স্বপ্ন নয়, বাস্তবতা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud