পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গাজায় দুই পক্ষই যুদ্ধাপরাধ করেছে: জাতিসংঘ

Posted on June 22, 2015 | in আন্তর্জাতিক | by

Gaza-1-1আন্তর্জাতিক ডেস্ক : ২০১৪ সালে গাজা যুদ্ধে ইসরায়েল ও ফিলিস্তিন গেরিলা দল হামাস উভয় পক্ষই আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন করেছে, যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
এক বছর ধরে তদন্তের পর জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা সোমবার এক প্রতিবেদনে একথা বলেছেন।
গাজা যুদ্ধে ইসরায়েল-ফিলিস্তিন উভয়েরই মারাত্মকভাবে আইন লঙ্ঘনের প্রমাণ আছে বলেও জানিয়েছেন তারা। যদিও দু’পক্ষই আইন ভঙ্গ না করার দাবি করেছে। ইসরায়েল এ তদন্ত প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নৈতিকদিক থেকে ত্রুটিপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে। ওদিকে, হামাসও বলেছে, এ প্রতিবেদনে ভুলভাবে হামলাকারী এবং হামলা শিকার দুই পক্ষকেই এক কাতারে ফেলা হয়েছে। ২০১৪ সালের জুলাই থেকে অগাস্টের মধ্যে ৫০ দিন গাজায় ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ হয়েছে। পরে যুদ্ধবিরতির মধ্য দিয়ে লড়াই শেষ হয়। তদন্ত কর্মকর্তারা গাজা উপত্যকায় হামলার কারণ ব্যাখ্যা করতে ইসরায়েলি কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়েছেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় ফিলিস্তিনের ১,৪৬২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারায়। ধ্বংস হয় কয়েক হাজার ঘরবাড়ি।
আমেরিকার মেরি ম্যাকগোয়ান ডেভিসের নেতৃত্বে একদল স্বাধীন তদন্তকারী এই তদন্ত করেন। তদন্ত প্রতিবেদনে কর্মকর্তারা আরো বলেন, হামাস গেরিলারা ইসরায়েলের সঙ্গে ‘সহযোগিতার’ অভিযোগে বেশ কয়েকজন ফিলিস্তিন নাগরিককে হত্যা করে। এর কঠোর সমালোচনা করে তদন্ত কর্মকর্তারা এ ধরনের ঘটনাকে যুদ্ধাপরাধের সামিল বলে বর্ণনা করেন।
জুন-জুলাইয়ে ৫০ দিন ধরে যুদ্ধ চলার পর অগাস্টে যুদ্ধবিরতি চুক্তি হয়। স্বাস্থ্য কর্মকর্তাদের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধে ২১শ’র বেশি ফিলিস্তিন প্রাণ হারায়। ইসরায়েল জানায়, যুদ্ধে তাদের ৬৭ জন সেনা ও ছয় জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যুদ্ধে ইসরায়েল হামাস নিয়ন্ত্রিত ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা ও গোলা বর্ষণ করে। হামাসও ইসরায়েলে রকেট ও মটার হামলা চালায়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud