পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নায়েক আবদুর রাজ্জাকের সন্তান!

Posted on June 22, 2015 | in জাতীয়, সারা দেশ | by

10312559_872032459532465_7808549963255952966_nযশোর প্রতিনিধি : সন্তান জন্ম নেওয়ার সময় বাবা পাশে থাকবে, প্রত্যাশা এমনই থাকে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) নায়েক আবদুর রাজ্জাক পাঁচ দিন ধরে
মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে আটক। কবে ফিরবেন, সেটিও কেউ নিশ্চিত করছে না। এর মধ্যেই আজ রোববার সন্তানের জন্ম দিলেন রাজ্জাকের স্ত্রী আসমা বেগম। তবে নতুন অতিথির আগমনেও পরিবারটিতে আনন্দ নেই। তাঁদের দাবি, সরকার দ্রুত রাজ্জাককে দেশে ফিরিয়ে আনুক। গত রোববার দুপুর ১১টার দিকে নাটোরের সিংড়া উপজেলার বলিয়াবাড়ির গ্রামের বাড়িতে পুত্র সন্তানের জন্ম দেন রাজ্জাকের স্ত্রী আসমা বেগম। তবে পরিবারে নতুন অতিথি এলেও কারও মাঝে বিন্দুমাত্র আনন্দ ছিল না।
সদ্যোজাত সন্তানকে বুকে জড়িয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন মা আসমা বেগম। কেমন আছেন, জানতে চাইতেই যেন নিজেকে আর ধরে রাখতে পারলেন না 11427232_690216017751136_1492620117901056309_nআসমা বেগম। আরও শব্দ করে কাঁদতে শুরু করেন তিনি। আর্তনাদ করে শিশুটিকে তুলে ধরে বললেন, ‘ওর আব্বুরে ক্যান আটকায়ে রাখছে। আমার মণিরে আজ ওর আব্বুর কোলে তুলে দেওয়ার কথা ছিল। আপনারা ওর আব্বুরে আনে দেন। ও আব্বুর কোলে
উঠবে।’ নায়েক রাজ্জাকের বাবা তোফাজ্জল হোসেন বলেন, ২১ বছর আগে তৎকালীন বিডিআরে যোগ দেন তিনি। তাঁর অভিযোগ, গত বুধবার বিজিপি তাঁকে ধরে নিয়ে যাওয়ার পর বিজিবি তাঁদের কিছুই জানায়নি। গণমাধ্যমে ছেলের হাত-পা বাঁধা ছবি দেখে তারা এ ঘটনা জানতে পারেন। এর পর বিজিবির সিও ফোন করে তাদের জানান, পতাকা বৈঠক করে একদিনের মধ্যেই রাজ্জাককে দেশে ফিরিয়ে আনা হবে।  কিন্তু তাঁর পরিবার এখনো সরকারের পক্ষ থেকে তাঁকে উদ্ধারের কোনো উদ্যোগই দেখতে পাচ্ছে না। “

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud