March 5, 2026
বিজ্ঞান ও প্রযু্ক্তি ডেস্ক : স্যামসাং তাদের গ্যালাক্সি এস৬ সিরিজে নতুন একটি স্মার্টফোন এনেছে। এটির মডেল গ্যালাক্সি এস৬ একটিভ। এই স্মার্টফোন বিশেষত্ব হলো এটি তাপ, চাপ পানি এবং ধুলোবালি প্রতিরোধী। ফোনটিকে অ্যাডভেঞ্চার ঘরানায় তৈরি করা হয়েছে।
গ্যালাক্সি এস৬ একটিভ স্মার্টফোনটি বার্সোলোনায় মোবাইল কনগ্রেসে প্রথম উপস্থাপন করা হয়। এটির মেটাল কেসিং একে আরো শক্তপোক্ত করেছে।
ফোনটিতে আছে ৫.১ ইঞ্চির কিউএইচডি সুপার অ্যামোলিড স্ক্রিন। স্ক্রিনের রেজুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল। এতে আছে এক্সিনোস ৭৪২০ চিপসেট। ফোনটির পেছনের ক্যামেরায় রয়েছে ১৬ মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য সামনের ক্যামেরায় রয়েছে ৫ মেগাপিক্সেল।
স্মার্টফোনটি আইপি৬৮ এবং মিল এসটিডি ৮১০ জি সার্টিফাইট প্রটেকশন রয়েছে। এটি ১.৫ টি পানির গভীরে ৩০ মিনিট সচল থাকতে পারে। এটিকে ডাস্টপ্রুফ হিসেবেও তৈরি করা হয়েছে। আর আছে থার্মাল এবং শক প্রটেকশন।
১২ জুন থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে। জানা গেছে ফোনটি যুক্তরাষ্ট্রের বাজারে ৬৯৫ ডলারে বিক্রি হবে। বাংলাদেশী টাকায় এটার দাম হবে ৫৪ হাজার ৪১ টাকা।