পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মিশরের পর্যটনকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলা

Posted on June 10, 2015 | in আন্তর্জাতিক | by

9দূরদেশডেস্ক : মিশরের প্রাচীন নগরীর এক পর্যটনকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এক ব্যক্তি। মিশরীয় প্রশাসনের সূত্র উল্লেখ করে বৃটিশ দৈনিক দ্য ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, প্রাচীন কর্নক মন্দিরে নিজের বোমাতেই বিস্ফোরিত হয়েছে ওই ব্যক্তি।
কর্নক মন্দির মিশরের অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্র। মন্দিরটিতে প্রতি বছর মিশরসহ সারা বিশ্বের কোটি কোটি পর্যটক ঘুরতে যান। লুশোর শহরে অবস্থিত ওই মন্দিরটিতে বোমা বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাচীন মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ এই মন্দিরটির অবস্থান ইতিহাসে গিজার পিরামিডের পরেই।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের সূত্র উল্লেখ করে ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, ওই একই মন্দিরে এর আগে দু’টো আত্মঘাতী বোমা হামলার ষড়যন্ত্র নস্যাৎ করেছে মিশরীয় পুলিশ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud