May 1, 2026
নয়াদিল্লি: বর্ষায় বেড়াতে যেতে চান আকাশপথে? সস্তায় যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে এয়ার ইন্ডিয়া। নিয়ে এল ‘মনসুন বোনাঞ্জা’ স্কিম। ১,৭৭৭ টাকায় যাওয়ার যাবে দেশের যে কোনও জায়গায়।
স্কিম অনুযায়ী দেশের মধ্যে ভ্রমণের জন্য জুন মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে টিকিট কাটতে হবে যাত্রীদের। ৬৬ টি গন্তব্যে যাওয়া যাবে এই ভাড়ায়। এই টিকিটে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভ্রমণ করা যাবে। এর আগেও দেশের বিভিন্ন বিমান পরিষেবা সংস্থা এই ধরনের আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। এবার সেরকমই অফার নিয়ে এল এয়ার ইন্ডিয়া।