পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সনির নতুন চমক ‘সেলফি ফোন’

Posted on June 10, 2015 | in তথ্যপ্রযুক্তি | by

soni-seilfi2প্রযুক্তি বাজারে দুটি স্মার্টফোন উন্মুক্ত করলো সনি। ‘এক্সপেরিয়া সি ফোর’ এবং ‘সি ফোর ডুয়েল’ মডেলের এ মোবাইল দুটি স্মার্টফোন প্রেমীদের আকৃষ্ট করতে পারবে বলেই সনি’র আশা। তবে অবমুক্ত করার সময় ফোন দু’টিকে ‘সেলফি ফোন’ নামে পরিচিত করিয়ে দেন সনি’র কর্মকর্তাগণ।

সেলফি ফোন নামে পরিচয় করিয়ে দেওয়া এ মোবাইল দুটিতে সামনের ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেল এবং পিছনে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। যা তৈরি হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে। ফলে ফোন দু’টির সাহায্যে উচ্চ রেজ্যুলেশনের সেলফি এবং ছবি তোলা যাবে অনায়াসেই। সাথে রয়েছে দুই জিবি র‍্যাম। ১.৭ গিগাহার্জের অক্টাকোর প্রসেসরের সাথে ৬৪ বিট সমর্থন করবে ফোন দু’টি।
ফোনের আভ্যন্তরীণ মেমেোরি কতোটুকু হবে আপাতত সে সম্পর্কে জানানো হয়নি কিছুই। তবে সর্বোচ্চ ১২৮ জিবি পর্যন্ত মেমোরি ব্যবহার করার সুবিধা যুক্ত করা হয়েছে। আগামী জুন মাসেই এটি বাজারে আসবে জানিয়েছেন সনির নির্বাহী কর্মকর্তা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud