পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কুমিল্লায় বাসে পেট্রলবোমা, দগ্ধ ৭

Posted on June 3, 2015 | in জাতীয় | by

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলায় অন্তত সাতজন দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্রের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই হামলা চালানো হয়। দগ্ধ ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এই দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ইউনিক পরিবহনের ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে রাঙামাটি যাচ্ছিল।rangpur1_2

দগ্ধ ব্যক্তিদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন অঞ্জন কুমার দে (৪৮)। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রে কাজ করেন। অপর জন হলেন অবসরপ্রাপ্ত ​শিক্ষক র​ঞ্জিত শর্মা। তিনি রাঙামাটি সরকারি মহিলা কলেজ থেকে অব​সরে যান। তাঁদের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানের জনান, যাত্রীবাহী বাসটি রাত ১২টার দিকে চান্দিনায় পৌঁছালে পেট্রলবোমা হামলার শিকার হয়। এতে সাতজন যাত্রী দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের প্রথমে জেলার বুড়িরচং উপজেলার ইস্টার্ন মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সেখানকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন রাঙামাটির খোকন চন্দ্র চাকমা (৩৩) ও সুমন চন্দ্র নাথ (৩০) এবং গোপালগঞ্জের এমরান হোসেন (২৫)। তাঁদের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। একই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন নারায়ণগঞ্জের জহিরুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী লাভলি আক্তার (২৮)।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud