পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কোকোর কবর জিয়ারত করলেন খালেদা

Posted on June 2, 2015 | in রাজনীতি | by

1433253141 1433253393

নিউজ ডেস্ক: পবিত্র শবে বরাত উপলক্ষে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (০২ জুন) বিকেল ‍সাড়ে ৫টায় রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন তিনি।
এ সময় দোয়া পাঠ ও ছেলের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন খালেদা জিয়া।
এ সময় তার সঙ্গে ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদি‍কা শিরিন সুলতানাসহ মহিলা দলের কয়েকজন নেত্রী।
গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ২৭ জানুয়ারি কোকোর মরদেহ দেশে আনা হয়। ওইদিন বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজে জানাজা শেষে সন্ধ্যায় বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud