পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জামিন পেলেন সালাহউদ্দিন আহমেদ

Posted on May 29, 2015 | in জাতীয় | by

নিউজ ডেস্ক: ভারতের শিলং জেলা জজ আদালত থেকে জামিন পেয়েছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ। শুক্রবার শিলং জেলা জজ আদালত থেকে জামিন পান তিনি।Salahuddin+Ahmed+being+Produced+court+in+Shillong
এরআগে বিএনপি নেতা সালাহ উদ্দিনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে শিলং জেলা জজ আদালত। সালাহ উদ্দিনকে শিলংয়ের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল (নে গ্রিমস) কর্তৃপক্ষ ছেড়ে দেওয়ার পরে তাকে শিলং পুলিশ তাদের হেফাজতে নেয়।
সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতে তোলা হয়। বুধবার দুপুরে তাকে শিলং জেলা জজ আদালতে তোলা হলে আদালত এই সিদ্ধান্ত দেয়।
মেঘালয় পুলিশ ভারতের বিদেশ আইন অনুযায়ী সালাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা করে।
প্রায় দুই মাস আগে ঢাকা থেকে নিখোঁজ হওয়া সালাহ উদ্দিনকে গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের গলফ লিংক এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখা যায়। পরে তাকে শিলং পুলিশ আটক করে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud