পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাস্তার বেহাল দশা, প্রতিবাদে ধান রোপণ

Posted on May 29, 2015 | in সারা দেশ | by

জাককানইবি প্রতিনিধি: ত্রিশাল নামাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ত্রিশাল-নামাপাড়া সড়ক বিশ্ববিদ্যালয় হতে ত্রিশাল বাজার পর্যন্ত বেহাল অবস্থা। একেবারে চলাচলের অনুপযোগী, প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা, বাড়ছে জনসাধারণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দূর্ভোগ। কিন্তু প্রশাসনের নেই কোন উদ্যোগ, সংস্কারের অভাবে ত্রিশাল বাজার থেকে নজরুল বিশ্ববিদ্যালয় রোড এখন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে উঠেছে। 77339_paddy
এই রাস্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীসহ এই অঞ্চলের প্রায় দশ-বার হাজার মানুষ আর দেড় হাজার বিভিন্ন পরিবহন প্রতিদিন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটির বেহাল দশা যার কোন প্রতিকার নেই বললেই চলে। বর্ষাকাল আসতে না আসতেই পুরোপুরি চলাচলের অনুপযোগী এই রাস্তা। দীর্ঘ দিন ধরে রাস্তাটি এ অবস্থায় থাকা সত্ত্বেও প্রশাসনের সঠিক কোন পদক্ষেপ নাই।
এ বিষয়ে প্রশাসনের কাছে জানতে চাইলে প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথা শুনাই, আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাইলে, দায় চাপায় পৌর-মেয়রের উপর। এখন জনসাধারণের প্রশ্ন আসলে এ দায় কার?
এলাকাবাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীরা চলাচলে অযোগ্য রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। রাস্তার এমন বেহাল অবস্থা কিন্তু কোন সংস্কারের পদক্ষেপ নেই বলে, শুক্রবার সকালে এলাকাবাসী কর্দমাক্ত রাস্তায় ধান রোপণ করেছে, এলাকাবাসী জানায় রাস্তায় চলাচলের কোন অবস্থা নেই তাই ধান রোপণ করেছি । এই সময় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী , বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট সংলগ্ন রাস্তায় উপস্থিত ছিলেন ।
এলাকাবাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীরা চলাচলে অযোগ্য রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud