পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যে কারণে শাকিবের পথ চেয়ে বসে আছেন পড়শী!

Posted on May 28, 2015 | in বিনোদন | by

fileবিনোদন ডেস্ক : নিজের প্রতিভা দিয়ে অল্প সময়েই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় গায়িকা সাবরিনা পড়শী। এর সাথে এখন তিনি অভিনয়ে পা দিতে চলেছেন। তবে এর জন্য তার অপেক্ষার প্রহর গুণতে হচ্ছে।

প্রথমবারের মত চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন পড়শী। প্রথম ছবিতেই তিনি অভিনয় করবেন শাকিব খানের সঙ্গে।

শাকিবের সঙ্গে অভিনয় করার জন্য পড়শী অনেক উচ্ছাসিত। পড়শী গত বছর ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তখন থেকে তিনি প্রহর গুণছেন শাকিব খানের সঙ্গে অভিনয় করার। কিন্তু মাঝে তার এইচএসসি পরীক্ষা চলে আসায় অপেক্ষাটা দীর্ঘ হয়। কিছুদিন আগেই পড়শীর পরীক্ষা শেষ হয়।

সেজন্য আজ থেকে শামীম আহমেদ রনী পরিচালিত ‘মেন্টাল’ ছবিতে পড়শীর অংশের শুটিংয় হবার কথা ছিল। কিন্তু পড়শীর অপেক্ষা আরেকটু দীর্ঘ হল। ছবিটির শুটিং পেছানো হয়েছে।
আগামী ১১-১৩ মে পর্যন্ত কক্সবাজারে ছবিটির শুটিং শুরু হবে। প্রথমে ছবিটির শুটিং ঢাকায় হবার কথা ছিলো। কিন্তু তা পরিবর্তন করে কক্সবাজারে করা হচ্ছে। তাই ‘মেন্টাল’ ছবির শুটিং পেছানো হয়েছে।

পড়শী সেখানে শাকিব খানের সঙ্গে একটি গান ও ছবির দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud