পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

১৩ আগস্ট বার কাউন্সিল নির্বাচনের নির্দেশ

Posted on May 28, 2015 | in জাতীয় | by

bangladesh-bar-councilস্টাফ রিপোর্টার : আগামী ১৩ আগস্ট আইনজীবীদের নিয়ন্ত্রণকারী বিধিবদ্ধ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন করার আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে আদালত আগমী ১২ জুলাইয়ের মধ্যে বারের ভোটার তালিকা সংশোধন করার আদেশ দিয়েছেন।
বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও সচিব জেলা ও দায়রা জজ মো. আলতাফ হোসেনের প্রতি এ নির্দেশনা দেয়া হয়।
২৭ মে অনুষ্ঠ্যেয় বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ ব্যক্তিদের করা রিট আবেদনের আপিলের রায়ে আদালত এ নির্দেশনা দেয়।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আজ আদালতে বার কাউন্সিলের পক্ষে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বার কাউন্সিল নির্বাচনের সাধারণ সদস্যদের পদে প্রার্থী সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এজে মোহাম্মাদ আলী, বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
অপরদিকে আওয়ামীপন্থি আইনজীবীদের প্যানেলের সদস্য ব্যারিস্টার এম.আমীর উল ইসলাম, ব্যারিস্টার তানিয়া আমীর। রিট আবেদনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ইউনুছ আলী আকন্দ প্রমুখ।
এর আগে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন (২০১৫) স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ ব্যক্তিরা আপিল বিভাগে গেলেও এ ব্যাপারে আদালত আজ ২৮ মে আদেশ দেবেন বলে জানিয়েছিলেন। কাজেই ২৭ তারিখের নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud