May 5, 2026
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর এলাকা থেকে জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেটের’ (আইএস) দুই সদস্যকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা আটক করেছে বলে দাবি করছে পুলিশ।
আজ সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়। বেলা ১১টার সময় মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও ওই খুদেবার্তায় জানানো হয়।