পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চাঁপাইনবাবগঞ্জে ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন

Posted on May 24, 2015 | in সারা দেশ | by

rape_1377226521_540x540নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা সাইফুদ্দিন পাড়ায় ৫ম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার(২২.০৫.১৫) ভোরে এই ঘটনাটি ঘটলেও স্থানীয় ইউ.পি সদস্য আনসারুল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করায় ধর্ষিত শিশুর পরিবার তাৎক্ষনিক থানায় অভিযোগ করতে পারেনি বলে জানা গেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে গতকাল শনিবার বিকেলে কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য নিয়ে যায়।

ধর্ষিত শিশুটির মা সাংবাদিকদের জানান, তার মেয়ে আমনুরা হক্কানিয়া দারুল হোদা মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্রী। শুক্রবার ভোরে তিনি তার মেয়েকে বাড়িতে রেখে স্থানীয় একটি চাল কলে কাজে চলে যান। এসময় পার্শ্ববর্তী বাড়ির জালাল উদ্দিনের ছেলে তুহিন (২১) তার বাড়িতে ঢুকে তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যার ভয় দেখিয়ে ধর্ষন করে। পরে মেয়ের মুখে বিষয়টি শুনে তিনি স্থানীয় ইউ.পি সদস্য আনসারুলকে ঘটনাটি জানান।

এসময় ওই ইউপি সদস্য বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার কথা বলে গত দুই দিন ধরে ধর্ষিত শিশুটির পরিবারের সঙ্গে টালবাহানা করতে থাকে। কিন্তু ঘটনাটি জানতে পেরে শনিবার বিকেলে কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সদর মডেল থানার ওসি গোলাম মোত্তর্জাকে অবহিত করেন।

ওসি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠান। পরে পুলিশ ওই শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য তাকে উদ্ধার করে নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মোত্তর্জা জানান, ধর্ষিত মেয়েটির ডাক্তারী পরীক্ষা আজ রবিবার জেলা আধুনিক সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এর পর আদালতে মেয়েটি ২২ ধারায় জবানবন্দী দিয়েছে। এর আগে এ ব্যাপারে শনিবার গভীর রাতেই ১ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। আসামীকে ধরতে পুলিশের দুটি বিশেষ টিমও রাতভর অভিযান চালিয়েছে এবং তা অব্যহত আছে।

তবে আসামীকে এখনও আটক করা যায়নি। ঘটনাটির পূনাঙ্গ তদন্ত চলছে ও উপপরিদর্শক দুলালউদ্দিনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud