পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

একই মাসে দুই চমক

Posted on May 24, 2015 | in বিনোদন | by

11221297_664452427034233_4009330568238088947_nআবু সিদ্দিক: লাক্স তারকা মৌসুমী হামিদের জন্য এ বছরটা একটু ভিন্ন। কারণ আসছে আগস্ট মাসে তার একসঙ্গে দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবি দুটি হচ্ছে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ এবং অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’। আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে এ তারকার দুই ছবি। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ২৯ মে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল প্রযোজনা প্রতিষ্ঠানের। কিন্তু সিদ্ধান্ত বদলানো হয়েছে। ৭ আগস্ট মুক্তি পাচ্ছে এ ছবিটি। এ ছবিতে মৌসুমী হামিদের পাশাপাশি অভিনয় করেছেন সায়মন সাদিক, কেয়া, মিশা সওদাগর,সাদেক বাচ্চু,রেহানা জলি, রেবেকা, আফজাল শরীফ এবং চিত্রনায়ক রুবেল। অন্যদিকে, ‘ব্ল্যাকমেইল’ ছবিরও কাজ শেষ করেছেন মৌসুমী।

আগামী ১৪ আগস্ট ছবিটির মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা। ১০ মার্চ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি।ছবিতে মৌসুমী হামিদ ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ববি, মিশা সওদাগরসহ অনেকে। এই দুটি ছবি নিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘দুই ছবিতে দুই ধরনের চমক থাকবে। আর দুটি ছবি নিয়ে আমি সমান আশাবাদী। তবে একটু চিন্তা তো থাকবেই। কারণ, প্রথমবার বড়পর্দায় দর্শকরা আমাকে দেখবে।’ এদিকে সম্প্রতি মহরত হয়ে যাওয়া ফিরোজ খান প্রিন্সের ‘শোধ প্রতিশোধ’ ছবিতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। এ ছবিতে তার নায়ক কাজী মারুফ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud