পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রসে ভরা রসগোল্লা

Posted on May 14, 2015 | in লাইফস্টাইল | by

লাইফ স্টাইল: বাঙালির প্রাণের মিষ্টি রসে ভরা নরম নরম রসগোল্লা। এই মিষ্টি নিঃসন্দেহে খুবই মজাদার। অনেকেই চান ঘরে বসে তৈরি করতে এটি। আসুন তাহলে জেনে নেই এর রেসিপি। maxresdefault IMG_2471
উপকরণ: ঘন দুধ ২লিটার/ ভিনেগার ৪-৬ টেবিল চামচ (ছানা তৈরি করতে লাগবে), ঘি ২ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, সুজি ২ চা চামচ, ময়দা ২ চা চামচ এবং বেকিং পাউডার ১/২ চা চামচ।
সিরার তৈরির উপকরণ: চিনি হাফ ৫০০ গ্রাম এবং পানি ৮ কাপ।
তৈরি প্রণালী:
প্রথমে দুধ জ্বাল দিন। ফুটে উঠলে এতে ১ টেবিল চামচ ভিনেগার অথবা লেবুর রস দিন। দুধ থেকে ছানা আলাদা না হওয়া পর্যন্ত ১ টেবিল চামচ করে ভিনেগার দিতে থাকুন। দুধ থেকে ছানা আর পানি আলাদা হয়ে যাওয়ার পর চালনিতে নিয়ে পানি ছেকে ফেলুন। এরপর ছানাটাকে হাল্কা ধুয়ে এর পানি ভালোকরে চেপে চেপে ফেলে দিন। চিনি ও পানি জ্বাল দিয়ে পাতলা সিরা তৈরি করে নিন। ছানার সাথে সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিন। এবার ছোট আকারে গোল গোল করে রসগোল্লা বানিয়ে সিরায় দিয়ে ৩০ মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে জ্বাল দিন। এরপর মিষ্টি যখন ফুলে দ্বিগুণ হবে তখন নামিয়ে ৭-৮ ঘণ্টা সিরায় রেখে ঠাণ্ডা করুন। হয়ে গেল রসে ভরা নরম নরম রসগোল্লা। এবার পরিবেশন করুন মজাদার এ রসগোল্লা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud