পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জামিন পেলেন গয়েশ্বর ও শমসের মবিন

Posted on May 6, 2015 | in রাজনীতি | by

shamsher-mobin-chowdhury-beজাকির হোসেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জামিন পেয়েছেন। আজ বুধবার বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের জামিন আদেশ দেন। পুলিশের ওপর হামলার ঘটনায় করা দুটি মামলায় আদালত শমসের মবিন চৌধুরীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে একই সাথে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন। জামিন পাওয়ায় তাঁর মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে অন্যদিকে গয়েশ্বর চন্দ্র রায় রাজধানীর তুরাগ থানায় করা নাশকতার মামলায় আজ জামিন পেলেও শাহবাগ থানার একটি মামলায় জারি করা এক রুল নিষ্পত্তি না হওয়ায় এবং পল্টন থানার আরেকটি মামলা শুনানির অপেক্ষায় থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি। গয়েশ্বর চন্দ্রের পক্ষে আজ আদালতে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার দেবাশীষ রায়। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।জানিয়েছেন শমসের মবিন চৌধুরীর আইনজীবী মাসুদ রানা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud