পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৫৮ হাজার টাকায় হিরোর নতুন বাইক!

Posted on May 6, 2015 | in ব্যবসা-অর্থনীতি | by

heroমাসুদ মিয়া: ভারতের বাজারে চুপি চুপি ২০১৫’র আপডেট ভার্সনের বাইক নিয়ে এসেছে গাড়ি নির্মাতা কোম্পানি হিরো। নতুন এই ভার্সনের দাম ধরা হয়েছে ৪৭ হাজার ৬৫০ রুপি; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ (বিনিময় হারে) ৫৮ হাজার ৪০৭ টাকা। সম্প্রতি কোম্পানির তরফ থেকে ব্রুশিয়ার বের করে এই নতুন ভার্সনের আপডেটের খবর জানানো হয়েছে। এতে আপডেট মডেলেটির ছবিও প্রকাশ করা হয়েছে। ব্রুশিয়ার অনুযায়ী, আগের ভার্সনের ইঞ্জিন পরিবর্তন করে নতুন এই মডেলে ৯৭.২ সিসির ইঞ্জিন বসানো হয়েছে; যা বাইকের গতি আরও বাড়িয়ে দেবে। আগের মডেলে যেখানে ব্রেক হর্স পাওয়ারের- বিএইচপি ক্ষমতা ছিল ৭.৬৯; সেখানে নতুন ভার্সনে তা বাড়িয়ে দেওয়া হয়েছে ৮.২৪ বিএইচপি। এক খবরে মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, নতুন এই প্যাশান প্রো ভার্সনে আরও দেওয়া হয়েছে সামনের দিকে মাডগার্ড, নতুন এলইডি টেইল-ল্যাম্প ও নতুন ৬ স্পোকবিশিষ্ট চাকা। বর্তমানে নিউ ব্রাউন শেডের পাশাপাশি কালো, লাগ, নীল, হলন ও রৌপ্য রংয়ে এটি পাওয়া যাচ্ছে। তবে, কিছু বৈশিষ্ট্য ভেদে এর দাম নেওয়া হচ্ছে ৫০ হাজার রুপির হালকা কম বা বেশি; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ পড়বে ৬০ হাজার টাকার কিছু উপরে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud