May 3, 2026
এম মানিক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুরুতর কোনো শারীরিক সমস্য নেই বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তপক্ষ। বিএসএমএমইউ-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ ভূঁইয়া মঙ্গলবার বলেন, ‘মির্জা ফখরুলের গুরুতর কোনো সমস্য নেই। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এ হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের কয়েকটি টেস্ট (পরীক্ষা) করা হচ্ছে।’ এর আগে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মির্জা ফখরুলকে চিকিৎসার জন্য সকাল সোয়া ১০টায় ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে আনা হয়। কাশিমপুর কারাগার-২ এর জেলার নাছির হোসেন জানান, মির্জা ফখরুলকে রুটিন মাফিক চেকআপের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, কাশিমপুর কারাগার থেকে পুলিশের একটি প্রিজনভ্যানে করে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে মেডিকেলে পাঠানো হয়।