পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আমেরিকায় ঢালিউড অ্যাওয়ার্ড পেলেন ‘জায়েদ খান’

Posted on May 4, 2015 | in বিনোদন | by

Zayed Khanমাে: সােহানুর রহমান(সাহেদ): ঢালিউডে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা হিসেবে খ্যাত জায়েদ খান। চলচ্চিত্রই তাঁর ধ্যান জ্ঞান। চলচ্চিত্রকে ভালোবেসে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন এই চিত্রনায়ক। ধ্যান জ্ঞান মধ্যে জায়েদ খান অর্জন করেছেন অনেক প্রশংসা, এরি মধ্যে ১০ দিনের সফরে আমেরিকায় রয়েছেন তিনি সেখানে ‘প্রেম করবো তোমার সাথে’ ছবি নিয়ে গতকাল পেয়েছেন ঢালিউড অ্যাওয়ার্ড।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, প্রবাসী বাঙালিদের আয়োজনে এই অনুষ্ঠানে অংশ নিতে এসেছি আমেরিকায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে যেখানে অশ্লীল ছবি প্রদর্শিত হয়েছে সেখানেই তাঁর নেতৃত্বে পুলিশি তল্লাশি চালিয়ে সিনেমা প্রদর্শন বন্ধ করা হয়েছে। এ মাধ্যমেও জায়েদ সফল হয়েছেন। এ প্রসঙ্গে জায়েদ বলেন, ‘সব সময় চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে চলছি।

সব সময় অশ্লীল ছবির বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত থাকবে। জায়েদ খান অভিনীত মুক্তির মিছিলে রয়েছে রাকিবুল আলম রাকিবের ‘নগর মাস্তান’, মনতাজুর রহমান আকবরের ‘লাভ ইন মালয়েশিয়া’। অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলাে ‘তোমার প্রেমে পড়েছি’, ‘রাজনীতি’ ও ‘মিশন সিক্স’ ‘প্রেম করবো তোমার সাথে’ ‘ভালবাসা ভালবাসা’, ‘জমিদার বাড়ির মেয়ে’, ‘নাগনাগিনীর স্বপ্ন’, ‘পাপের প্রায়শ্চিত্ত’, ‘মন ছুঁয়েছে মন’, ‘রিকসাওয়ালার ছেলে’, ‘কাজের মানুষ’ ছবিগুলোতে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud