পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অব্যাহত দরপতন: শেয়ার বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা

Posted on May 4, 2015 | in ব্যবসা-অর্থনীতি | by

ঢাকা: অব্যাহত দরপতনে দেশের পুঁজিবাজারে বড় ধ্বস নেমেছে। টানা দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ২১ মাস আগের অবস্থানে নিচে নেমে গেছে।এ অবস্থায় হতাশ বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিয়ে বাজার ছেড়ে চলে যাচ্ছেন।
সোমবার দিন শেষে ডিএসইএক্স সূচক ৮৭ পয়েন্ট কমে ৪ হাজার পয়েন্টর নিচে ৩ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করছে। সর্বশেষ ২০১৩ সালের ১৪ অগাস্ট সূচক ৩ হাজার ৯৮৩ পয়েন্টে ছিল। টানা দরপতনের কারনে বিনিয়োগকারীদের আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ব্রোকারেজ হাউজগুলো ফাঁকা হয়ে গেছে।dse_cse_258352
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ১৯ এপ্রিল থেকে ধারাবাহিক দরপতনে শুরু হয়। টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর ২৭ এপ্রিল কিছুটা সূচক বাড়লেও টানা তিন কার্যদিবস দরপতন হলো দুই স্টক এক্সচেঞ্জে। এদিকে দরপতনের কারনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পথে বসার অবস্থা। এ অবস্থায় শেয়ার বিক্রি করে পুজিবাজার ছেড়ে যাচ্ছেন বিনিয়োগকারীরা। অবস্থা এমন দাঁড়িয়েছে, পুজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ইন্সুওরেন্সসহ আর্থিক প্রতিষ্ঠানের ভালো শেয়ারের দাম ফেসভ্যালুর নীচে নেমে গেছে। সবচেয়ে কমেছে মিউচুয়াল ফান্ডের দাম। বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ডের দাম ফেসভ্যালু অর্ধেকের নীচে অর্থাৎ ২ ও ৩টাকায় এসে ঠেকেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ডিএসই মূল্যসূচকের পাশাপাশি লেনদেনর পরিমাণও কমেছে। লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দরও পড়ে গেছে।
দিন শেষে ডিএসইএস সূচক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৫০৫ পয়েন্টে অবস্থান করছে। সোমবার লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৬৮টির দাম বেড়েছে, কমেছে ২১৮টির। ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতাই পুঁজিবাজার পতনের অন্যতম কারণ। গত ৫ই জানুয়ারির নির্বাচনের পর পুজিবাজারে মড়ক লেগেছে। আর অতি সম্প্রতি তিন সিটি নির্বাচনের পর দুই পুঁজিবাজারে দরপতন অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud