পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জিয়ার মাজার ভাঙচুর, আটক ৪

Posted on April 30, 2015 | in রাজনীতি | by

1430381229প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারের নকশা ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টায় তাদের আটক করা হয়। এর আগে বুধবার রাতে শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের মূল নকশার ভেতরের বেষ্টনীর বেশ কয়েকটি মার্বেল পাথর ভাঙচুর করে দুর্বৃত্তরা।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব সরকার বলেন, ‘জিয়াউর রহমানের সমাধি স্থলের পাথর ভাঙচুরের ঘটনার পর দুপুর দেড়টায় ৪ জনকে আটক করা হয়েছে। মূলত তাদের জিজ্ঞাসাবাদ করার জন্যই শেরেবাংলা নগর থানায় আনা হয়েছে।’ তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য এ মুহূর্তে আটকদের নাম প্রকাশ করেননি তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud