April 16, 2026
মতিউর রহমান: দু’দিন বন্ধ থাকার পরে রোববার খুলেছে সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় নারকীয় তান্ডবের শিকার বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখার কার্যকম। ব্যাংকটি খুললেও ব্যাংকের ভিতরে থাকা কর্মরত ব্যাংক কর্মকর্তাদের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে। সকালে ব্যাংকটি ভিতরে ধুয়ে মুছে পরিস্কার করা হয়েছে। ডাকাতদের হামলায় নিহত ব্যাংককের ম্যানেজার ওয়ালী উল্লাহ জায়গায় যোগ দিয়ে কাজ শুরু করেছেন ফিরাজ আহমেদ নামের এক নতুন ম্যানেজার।
সকাল থেকে ব্যাংকের সামনে লাইনে দাড়িয়ে গ্রাহকরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাংকটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা রোববার ব্যাংকটি পরিদর্শন করবেন বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত মঙ্গলবার আশুলিয়ার কাটগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংকে হানা দেয় ডাকাত দল। এসময় ডাকাতদের গুলি, বোমা হামলা ও ছুরিকাঘাতে মারা যায় ব্যাংকের ম্যানেজার ওয়ালী উল্লাহ ও দুই নিরাপত্তারক্ষীসহ ৮ জন নিহত হয়। আর জনতার প্রতিরোধে মুখে মোটরসাইকেল ও লুণ্ঠিত টাকাসহ ধড়া পড়ে তিন ডাকাত। এসময় ঘটনাস্থলেই মারা যায় এক ডাকাত। এঘটনায় ব্যাংক কতৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে আশুলিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে ।