পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আল্লাহর রহমতে বেঁচে গেছি: খালেদা জিয়া

Posted on April 26, 2015 | in জাতীয় | by

1430038702এম এ মানিক: সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারের সময় গাড়িবহরে হামলার ঘটনার কথা উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তাঁকে হত্যা করার উদ্দেশে সুপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আল্লাহর রহমতে তিনি বেঁচে যান। রোববার রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ কথা বলেন। নির্বাচনী প্রচারে নেমে জনগণের আবেগ, উচ্ছ্বাস দেখে অভিভূত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

বিএনপির এই নেত্রী বলেন, গণজোয়ার দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে গেছে। তাদের সব হিসাব পাল্টে গেছে। খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের প্রতিবাদে তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করেন। কিন্তু সেই কর্মসূচি চলাকালে যানবাহনে রহস্যজনক বোমা হামলা হয়েছে। এসব হামলায় অনেক নিরপরাধ মানুষ নিহত ও আহত হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, সশস্ত্র পাহারা চলাকালে কীভাবে এসব হামলা হয়? বিএনপির চেয়ারপারসন বলেন, ‘হত্যা, নাশকতা সন্ত্রাস ও লাশের রাজনীতি আমরা করি না। সন্ত্রাস নির্ভর নষ্ট রাজনীতির চ্যাম্পিয়ন আওয়ামী লীগ। মানুষ হত্যা করে তার দায় বার বার বিএনপির ওপর চাপানো হয়েছে। কিন্তু তারা মানুষকে বিভ্রান্ত করতে পারেনি।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud