পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সহকর্মীদের একদিনের বেতন পাচ্ছে ওয়ালিউল্লাহ পরিবার

Posted on April 23, 2015 | in ব্যবসা-অর্থনীতি | by

im_63185নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব পালন করতে গিয়ে ডাকাতরূপী খুনিদের হাতে জীবন দিয়েছেন কমার্স ব্যাংকের কাঠগড়া শাখার ব্যবস্থাপক মো. ওয়ালিউল্লাহ। তার সাহসিকতার মূল্য টাকার অংকে মূল্যয়ন সম্ভব না। এমন মানুষের এহেন করূণ বিদায়ের ক্ষতিও অপূরণীয়। তবুও তার মৃত্যতে আকস্মিক বিপদগ্রস্ত পরিবারের হাতে একদিনের বেতন তুলে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন কমার্স ব্যাংকের অন্যান্য কর্মীরা। ব্যাংকটির বিজনেস রিলেশন ডিভিশনের অফিসার এ এস এম শাহওনেয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে ব্যাংকের উচ্চ পর্যায়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ অনুমোদন দিলেই প্রয়োজনীয় কাজ সেরে এ টাকা তার হাতে তুলে দেয়া হবে। শাহনেওয়াজ বলেন, ওয়ালিউল্লাহ যে বীরত্ব দেখিয়েছেন তার কোনো তুলনা হয় না। এ ত্যাগ কখনও টাকার অংকে মূল্যয়ন করা সম্ভব না। তবে আমাদের সামর্থ্যের মধ্যেই তার পরিবারকে সাহায্যের সর্বোচ্চ চেষ্টা করছি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud