May 1, 2026
ঢাকা: কথা ছিলো আসন সংখ্যা বাড়ানো হবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের। কিন্তু রবিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষেই বদলে গেলো সেই পরিকল্পনা। প্রধানমন্ত্রীর নির্দেশ নতুন স্টেডিয়াম তৈরি করতে হবে। একটি বেসরকারী টেলিভিশনকে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায় এই তথ্য নিশ্চিত করে জানান, যত তাড়াতাড়ি কাজ শুরু করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় হবে? প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুর্বাচলে তৈরি হবে নতুন স্টেডিয়াম। আসন সংখ্যা হবে ৫০ হাজার।নতুন এই স্টেডিয়ামকে ঘিরে ইতিমধ্যেই নেওয়া হচ্ছে নানান উদ্যগ। রাজউকের পূর্বাচল মডেল টাউনে তৈরি হতে যাওয়া এই স্টেডিয়ামের জন্য প্রয়োজন ৪০ একর জমির। থাকবে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, আর রাখা হবে না কোন দোকানপাটের ঝামেলা। পূর্বাচলে স্টেডিয়াম হলে মিরপুর হারাবে তার ‘হোম অব ক্রিকেট’ তকমা। যেটা নতুন স্টেডিয়ামকে দেওয়া হবে।