May 3, 2026
এম এ মানিক: সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা চালানোর সময় মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা করতে যাচ্ছে বিএনপি। বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে এ প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুম আহমেদ তালুকদারসহ চেয়ারপারসনের কয়েকজন নিরাপত্তা সদস্য। বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থৗ তাবিথ আউয়ালের পক্ষে বক্তব্য দেওয়ার একপর্যায়ে খালেদা জিয়ার গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারা হয়। এ ছাড়া লাঠি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাঙে হামলাকারীরা। এতে চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ পাঁচজন আহত হন।