পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভারতে ইন্টারনেট রপ্তানি করবে বাংলাদেশ

Posted on April 20, 2015 | in তথ্যপ্রযুক্তি | by

shutterstock_66743335তোফাজ্জল : বাংলাদেশ ভারতের ইন্টারনেট ব্যান্ড উইথ রপ্তানি করতে ভারত সেন্সর নিগাম লিমিটেড (বিএসএনএল) ও বাংলাদেশ সাবমেরিট ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসটিসিএল) এর মধ্যে এক চুক্তি স্বাক্ষরের অনুমোদন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগ।
সোমবার মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভারতে ব্যান্ড উইথ রপ্তানির শীর্ষ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়। এই প্রস্তাব প্রেক্ষিতে কক্সবাজার , ব্রাক্ষণবাড়িয়া এবং আখাওরা ২. থেকে আগারতলা হয়ে এই লাইনটি ভারতে যাবে। বাংলাদেশ এই লাইনের খরচ বাংলাদেশ সরকার বহন করবে এবং ভারতের অংশ ভারত সরকার বহন করবে।
তবে বাংলাদেশের অংশে এই লাইনটি বিদ্যমান থাকায় নতুন করে তেমন খরচ করতে হবে না। প্রাথমিকভাবে ১০ জিবিএস রপ্তানি করা হবে। এই রপ্তানিতে বাংলাদেশ প্রতি বছর ৯ কোটি ৪২ লক্ষ টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করবে।
বাংলাদেশের বর্তমানে ক্ষমতা রয়েছে ২০০ জিবিএস। ২০১৬ সালে ডিসেম্বরে আরো ১৩০০ জিবিএস নিয়ে বাংলাদেশ ১৫০০ জিবিএস ক্ষমতা অর্জন করবে। তখন ৪০ জিবিএস পর্যন্ত রপ্তানি করা সম্ভব হবে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud