পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কান ফিল্ম ফেস্টিভ্যালে নেই ক্যাটরিনা

Posted on April 20, 2015 | in বিনোদন | by

Katrina-kaif-navel-sow-photos1বিনোদন ডেস্ক : গত ১২ বছরের মতো এই বছরও লোরিয়লের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাটবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দেখা যাবে লোরিয়লের অপর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ফ্যাশনিস্তা সোনম কাপূরকেও। তবে এবার রেড কার্পেটে ক্যাটরিনা কাইফকে দেখা যাবে কি না, তা নিয়ে দ্বিধা দ্বন্দ শুরু হয়ে গিয়েছে।
ঐশ্বরিয়া এবং সোনমের মতো ক্যাটরিনাও লোরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তবে কানের রেড কার্পেটে হাটছেন যেসব তারকা, তাদের তালিকায় নাম নেই তার। লোরিয়েলের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ‘যদি সোনম কাপূর ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে কানের রেড কার্পেটে দেখতে উত্‍সাহী হন তাহলে রিটুইট করুন।’
লোরিয়েলের পক্ষ থেকে ক্যাটরিনার নাম ঘোষণা করা হয়নি। আগামী ১৩ থেকে ২৪ মে টানা ১২ দিন ধরে চলবে কান ফিল্ম ফেস্টিভ্যাল।
বর্তমানে ‘ফ্যান্টম’, ‌’জগা জাসুস’ ও ‘ফিতুর’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্যাটরিনা। লোরিয়েলের সিদ্ধান্ত ও কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগদান বিষয়ে এখনও মুখ খোলেননি ৩১ বছর বয়সী এ অভিনেত্রী। তবে কি লোরিয়েলের সেলিব্রেটি এনডোর্সমেন্ট থেকে বাদ পড়ছেন ক্যাটরিনা?

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud