পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নয়াপল্টনে যাবেন খালেদা জিয়া

Posted on April 13, 2015 | in জাতীয় | by

01_Khaleda+Zia_Court_A+Pramanik_050415_0004নিউজ ডেস্ক: নববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে কাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই অনুষ্ঠানের আয়োজন করছে। গত বছরও জাসাসের এই আয়োজনে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। কাল খালেদা জিয়া নয়াপল্টনে গেলে তা হবে এ বছর তাঁর প্রথম নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় যাওয়া। জাসাসের সাধারণ সম্পাদক মনির খান বলেন, তাঁরা অনুষ্ঠান করার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মৌখিক অনুমতি পেয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অনুষ্ঠানে থাকবেন বলে নিশ্চিত করেছেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানও প্রথম আলোকে বলেন, কালকের অনুষ্ঠানে খালেদা জিয়া উপস্থিত থাকবেন।
গত ৩ জানুয়ারি থেকে টানা তিনমাস গুলশানে নিজের কার্যালয়ে অবস্থান করেন খালেদা জিয়া। গত ৫ এপ্রিল তিনি নিজের বাসায় ফিরে যান। এর মধ্যে তিনি শুধু ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরস্থানে গিয়েছিলেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud