April 20, 2026
নিউজ ডেস্ক: নানাবিধ সংশয় আর অনিশ্চয়তা শেষে ৩ ওয়ানডে, ১ টি-টোয়েন্টি ও ২ টেস্টের সফরে শেষমেশ বাংলাদেশে পৌছেছে পাকিস্তান দল। সোমবার সকাল ১২টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পাকিস্তান দলবাহী বিমানটি। আজ বিশ্রাম শেষে আগামীকাল প্রস্তুতি শুরু করবে তাঁরা, ১৭ তারিখ মিরপুরে প্রথম ওয়ানডের আগে ১৫ তারিখে ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তাঁরা। এর আগে এই সিরিজকে নিজেদের হোম সিরিজ দাবি করে লভ্যাংশের ভাগ চাওয়ার পর অনিশ্চয়তা তৈরি হয়েছিল এই সিরিজ নিয়ে। এরপর ২০১২ সালে বাতিল হওয়া দুইটি পাকিস্তান ট্যুর এর জন্য পিসিবিকে সোয়া ৩ লাখ ডলার ক্ষতিপূরণবের আশ্বাস দিলে বাংলাদেশে আসতে রাজি হয় পাকিস্তান।