পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জামিন নিতে হাইকোর্টে মির্জা আব্বাস

Posted on April 13, 2015 | in রাজনীতি | by

downloadঢাকা: রাজধানীর মতিঝিল, পল্টন ও শাহবাগ থানায় দায়ের করা পৃথক তিন মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করছেন।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি হাইকোর্টে আসেন।
আদালতে এসে তিনি সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে বসেন। সে সময় তিনি সুপ্রিমকোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য আইনজীবীদের সঙ্গে আইনী বিষয় নিয়ে পরামর্শ করেন।
আজ বেলা আড়াইটায় বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তার আগাম জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
গতকাল রোববার মির্জা আব্বাসের পক্ষে এই তিন মামলায় আগাম জামিনের আবেদন করা হয়।
জানতে চাইলে আব্বাসের মামলার একজন আইনজীবী ব্যারিস্টার এহসান বাংলামেইলকে জানান, রাজধানীর পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিনটি মামলায় আগাম জামিনের আবেদন করা হয়েছে।
পল্টন ও মতিঝিল থানায় তার নামে গাড়ি পোড়ানোর অভিযোগে দু’টি এবং শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত একটি মামলা রয়েছে।
প্রসঙ্গত, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাস বেশকিছু মামলা মাথায় নিয়ে কয়েক মাস ধরে আত্মগোপনে ছিলেন। মামলার ভয়ে তিনি প্রকাশ্যে না এসেতার আইনজীবী, আত্মীয়-স্বজন ও সমর্থকদের দিয়ে মনোনয়নপত্র নিয়েছেন এবং দাখিল করেছেন। মনোনয়ন বৈধ ঘোষিত হওয়ার পর থেকে তার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
আফরোজ আব্বাস তার স্বামীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোকে মিথ্যা অভিহিত করে জানান, তাকে (আব্বাসকে) যদি জামিন না দেয়া হয় তবে তিনি নির্বাচনী মাঠে নামতে পারবেন না। এতে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার দায়িত্ব সরকারের।
জানা গেছে, মির্জা আব্বাসের নামে বর্তমানে ৩৭টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ২২টি মামলাই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দুই মেয়াদে। এছাড়া তার নামে আগে থেকেই ছিল ২৪টি মামলা। সেগুলো থেকে তিনি অব্যাহতি বা খালাস পেয়েছেন।
এদিকে সিটি করপোরেশন নির্বাচনে গণসংযোগ করার সুযোগ করে দিতে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আগাম জামিনের দাবি জানিয়েছে বিএনপিও। গত ১১ এপ্রিল নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud