May 25, 2026
গাজীপুর: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। নিহতদের নাম- সূর্য বানু (৮০) ও মাফিয়া আক্তার (৬৫)। সূর্য বানুর স্বামীর নাম মৃত ইয়ার উদ্দিন। কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, সকাল ১০টায় এ রিপোর্ট লেখার সময় মরদেহ দু’টি ঘটনাস্থল রয়েছে বলে জানান আবুল কাশেম।