পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিমানে নিজের পোশাক খুলে উত্তেজক শব্দ, অত:পর..

Posted on March 29, 2015 | in আন্তর্জাতিক | by

image_133867_0.viet-jetফিচার ডেস্ক : বিমানে বসে উত্তেজক অঙ্গভঙ্গি-সহ স্বমেহনের অভিযোগে গ্রেফতার করা হল এক ব্রিটিশ মহিলা যাত্রীকে। ৪৬ বছরের এই মহিলা লন্ডন থেকে কিংস্টোন যাওয়ার পথে ( আকাশপথে) বিমানের ভিতর খুলে ফেলছিলেন নিজের পোশাক। শুধু তাই নয়, পোশাক খোলার পর উত্তেজক শব্দ-সহ স্বমেহন করছিলেন। বিমানের সহযাত্রীরা এই দৃশ্য দেখে তো হতবাক।
ব্যাপারটাকে ভালোভাবে নেয়নি বিমান কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে তাঁকে সংযত করার চেষ্টা করেন বিমানকর্মীরা। যদিও দক্ষিণ পশ্চিম লন্ডনের ওই মহিলার তখন হুঁশ ছিল না। গলা পর্যন্ত মদ্যপান করে তিনি তখন অন্য জগতে। বিমানটির যাওয়ার কথা ছিল জামাইকা। শেষমেশ বিমানটিকে গ্যাটউইক বিমানবন্দরে নামাতে বাধ্য হন পাইলট। সেখানে মহিলাকে আটক করে পুলিশ।
ঘটনাটির সত্যতা স্বীকার করে নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। তাদের দাবি, ওই মহিলা মদ্যপ ছিলেন। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় ব্রিটিশ এয়ারওয়েজে এহেন বিড়ম্বনার মুখে পড়ল। মার্চের শুরুতে দুবাইগামী এক বিমান লন্ডনে ফিরিয়ে আনতে বাধ্য হন পাইলট। কারণ, বিমানের শৌচাগারে কোনও এক যাত্রীর মলত্যাগের গন্ধে অতিষ্ট হয়ে উঠছিলেন বাকিরা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud