পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজধানীতে ৬ বাসে আগুন

Posted on January 8, 2015 | in জাতীয় | by

প্লাবন রহমান: বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয়  জোটের ডাকা লাগাতার অবরোধের তৃতীয় দিনে রাজধানীতে ৬ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মৌচাক এলাকার ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল

4

কলেজ হাসপাতালের সামনে  দাঁড়ানো অবস্থায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময় নিউমার্কেট এলাকার নীলক্ষেত মোড়ে নিউ সুপার সার্ভিস নামে আরেকটি বাসে আগুন দেয়া হয়। মতিঝিল থানার গলিতে দুপুর পৌনে ২টার দিকে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর বনশ্রীতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রবরব পরিবহনের চলন্ত বাসটি থামিয়ে ৪ থেকে ৫ জন পিকেটার বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কাউকে আটক করতে পারেনি পুলিশ। এর আগে সকালে মতিঝিলে রাস্তায় দাড়ানো অবস্থায় দিবানিশি পরিবহনের একটি ফাঁকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসের হেলপার ও স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। এছাড়া লালবাগে একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud