May 3, 2026
মাে; সাহেদ খান: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কাঁচাবাজার নিয়ে দেখা করতে গেছেন দলের সংরক্ষিত আসনের প্রাক্তন সাংসদরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৮-১০ জন প্রাক্তন সাংসদ খালেদা জিয়ার জন্য কাঁচাবাজার নিয়ে তার সঙ্গে দেখা করতে গুলশান কার্যালয়ে যান। কিন্তু পুলিশের বাধার মুখে শুধু বিলকিস জাহান শিরিন, সুলতানা আহম্মেদ, ফরিদা ইয়াসমিন কার্যালয়ে প্রবেশ করতে পারেন। রহফবীখালেদা জিয়ার জন্য আনা বাজারের মধ্যে মাছ, মাংসসহ বিভিন্ন সবজি ছিল বলে জানা গেছে। উল্লেখ, দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালনের ঠিক দুই দিন আগে শনিবার রাতে নিজের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ বেষ্টনীতে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন খালেদা জিয়া। সেই থেকে এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি। রহফবীগত সোমবার বিকেলে ‘গণতন্ত্র হত্যা’ দিবসে জনসভা ও কালো পতাকা মিছিলে অংশ নিতে চাইলে পুলিশের বাধার মুখে বের হতে পারেননি। পরে সেখান থেকেই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তিনি।