পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ

Posted on January 8, 2015 | in খেলাধুলা | by

urlস্টাফ রিপোর্টার: অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিএমএম আদালত। আজ সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রুবেল। এরপর বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রুবেলকে চার সপ্তাহের জামিন দিয়েছিল হাইকোর্ট।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন রুবেল। এরপর বিশ্বকাপ স্কোয়াড থেকে রুবেলকে বাদ দিতে হাইকোর্টে রিট করেন হ্যাপি। কিন্তু উচ্চ আদালত রিটটি খারিজ করে দেয়।
উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মিরপুর থানায় গত বছরের ১৩ই ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন হ্যাপি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud