May 3, 2026
বরিশাল প্রতিনিধি: বরিশালে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। বানারিপাড়া থানার ওসি জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশাল থেকে বানারীপাড়াগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত ১০ যাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।