পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খোলা হয়েছে খালেদা জিয়ার কার্যালয়ের তালা

Posted on January 8, 2015 | in জাতীয় | by

urlনিউজ ডেস্ক:  রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তালাটি খোলা হয়। খালেদা জিয়া এখনো ওই কার্যালয়ের ভেতরে রয়েছেন। সকাল থেকে গুলশানের এই কার্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের মহিলা সদস্যরা অবস্থান নেন। ফটকের দুই পাশে দাঁড়ানো ছিলেন পুরুষ পুলিশ সদস্যরা। এ কারণে বাইরে থেকে গেটের তালার অবস্থা দেখার সুযোগ ছিল না। এর মধ্যেই ওই ফটকের তালা খুলে নেয় পুলিশ। এ সময় কার্যালয়ের একপাশে আগের মতো একটি জলকামান ও দুটি প্রিজন ভ্যান রাখা ছিল।
তালা খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সরকারিভাবে খালেদা জিয়ার নিরাপত্তার জন্য দেওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, তালা খুলে দেওয়া হয়েছে। তবে পুলিশের পাহারা আগের মতোই আছে।
এর আগে সকালে গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কে গিয়ে দেখা যায়, কার্যালয়ের প্রধান গেট তালাবদ্ধ। পকেট গেট খোলা। এই দরজা দিয়ে স্বজনেরা তাঁকে খাবার সরবরাহ করছেন।
গুলশান থানার ওসি (তদন্ত) ফিরোজ আহমেদের দাবি, ওই এলাকায় প্রায় ২০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া বাসা ও এর আশপাশে সাদা পোশাকে পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud