May 9, 2026
আশিকুর রহমান: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মামলা হলে খালেদা জিয়া গ্রেফতার হতে পারেন। তিনি বলেন, শাহজাহানপুরে পাইপের মধ্যে শিশু মৃত্যুর জন্য যদি ঠিকাদারের বিরুদ্ধে মামলা হয়, তবে সিএনজিতে একই পরিবারের তিনজনকে অগ্নিদগ্ধ করার ঘটনায় উস্কানিদাতা হিসেবে খালেদা জিয়াও হত্যা মামলার সম্মুখীন হবেন। এ হত্যা মামলার জন্য খালেদা জিয়া প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এ সময় সাংবাদিকরা তথ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কিনা? তখন মন্ত্রী বলেন, ‘হতে পারেন। মামলা হলে গ্রেফতার হতে পারেন।’ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে চলমান রাজনৈতিক পরিস্থিতি দেশবাসীকে জানানোর জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তথ্যমন্ত্রী।