পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিশ্বকাপে তামিমকে নিয়ে শঙ্কা

Posted on December 22, 2014 | in খেলাধুলা | by

tamim iqbal pic3স্পোর্টস ডেস্ক: আর ক’দিন পরেই ওয়ানডে বিশ্বকাপের এগারোতম আসর। আর এ আসরে বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবালের খেলা নিয়ে সংশয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাঁটুর ইনজুরি বাঁহাতি ওপেনার তামিমকে ভোগাচ্ছেন বেশ কিছু দিন আগে থেকেই। বিশ্বকাপের আসরে পুরোনো ইনজুরি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আর তাই তামিমের ব্যাপারে সতর্ক থাকছে বিসিবি। হাঁটুর ইনজুরির কারণে তামিমকে অপরাশেন করাতে হবে কিনা, তার জন্য অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে রিপোর্ট পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডঃ দেবাশীষ চৌধুরি জানিয়েছেন, তামিমকে বিশ্বকাপে খেলানোর আগে বোর্ড থেকে অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হবে। আর এ জন্য অস্ট্রেলিয়ার চিকিৎসক দলের পরামর্শ চেয়েছে বিসিবি।’ তিনি আরো জানান, অস্ট্রেলিয়ার চিকিৎসক দল যেভাবে পরামর্শ দিবেন, সেভাবেই তামিমের ব্যাপারে ব্যবস্থা নেবে বোর্ড।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud