পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ম্যাজিক ব্রেসলেট: হাতের ত্বকই যখন মোবাইল স্ক্রিন

Posted on December 19, 2014 | in তথ্যপ্রযুক্তি | by

brecletবিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন প্রযুক্তি সত্যিই অত্যন্ত স্মার্ট গতিতে এগিয়ে চলছে। মোবাইল ফোন, ঘড়ি, চশমা সব ডিভাইসেই এখন এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এমনকি পাতলা ব্রেসলেটেও (কব্জি বন্ধনী) অত্যাধুনিক এ প্রযুক্তির সফল ব্যবহার করা হয়েছে।
তবে এবার এমন একটি ব্রেসলেট তৈরি করা হলো যা হাতের ত্বককেই মোবাইলের স্ক্রিন হিসেবে ব্যবহার করবে। একদম স্মার্টফোনের মতোই হাতের ত্বক হয়ে যাবে টাচস্ক্রিন। ফোন, ইমেইল, ছবি দেখা, গান শোনা, ভিডিও দেখা, গেম খেলা থেকে শুরু করে স্মার্টফোনের সব সুবিধাই পাওয়া যাবে এতে।
breclet ম্যাজিক ব্রেসলেট: হাতের ত্বকই যখন মোবাইল স্ক্রিন (ভিডিও)এই ব্রেসলেটের নাম দেয়া হয়েছে কনসেপ্ট সিক্রেট (Concept Cicret)। শিগগির এটি স্মার্টফোন বা ট্যাবলেটের জায়গা দখল করে নেবে বলে ধারণা করা হচ্ছে।
এর কৌশলটি হলো- উন্নতমানের একটি প্রজেক্টর হাতের ত্বকের উপর আলো ফেলে স্ক্রিন তৈরি করবে। সারিবদ্ধ আটটি সেন্সর এই স্ক্রিনকে ইচ্ছেমতো ব্যবহার করা যাবে। আর এই ডিভাইস পানিরোধী।
আগামী বছরের ‍জুনেই এর অনুলিপি বাজারে আসতে পারে। তবে পূর্ণাঙ্গ ফিচার নিয়ে আসতে হয়তো আরো একটু সময় লাগবে। এর দাম পড়বে ৩০০ পাউন্ড। পাওয়া যাবে ১০টি রঙে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud