পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিয়েকে বেছে নিলেন সালমান খান

Posted on December 19, 2014 | in বিনোদন | by

salman-khan-22aবিনােদন ডেস্ক: তবে কি ২০১৫ সালেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মুম্বাই সিনেপাড়ার সবচেয়ে বিবাহযোগ্য পুরুষ? এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তেমনটাই ইঙ্গিত দিলেন ভারতীয় অভিনেতা সালমান খান। মুম্বাইয়ে বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস আসরে, সালমানকে এক সাংবাদিক প্রশ্ন করে বসেন, ২০১৫ সালে বিয়ের পিঁড়িতে বসা আর শাহরুখ ও আমির খানের সঙ্গে একই সিনেমায় অভিনয় করা – এই দুটোর মধ্যে কোনটা বেছে নেবেন তিনি। জবাবে ‘দাবাং’ খান বলেন, “আমি বরঞ্চ বিয়ে করার সম্ভাবনাই বেশি দেখছি, একই সিনেমায় অন্য দুই খানের সঙ্গে অভিনয়ের চেয়ে।” সালমান এখন ব্যস্ত নতুন দুই সিনেমা ‘প্রেম রাতান ধান পায়ো’ এবং ‘বাজরাঙ্গি ভাইজান’-এর শুটিং নিয়ে। প্রথম সিনেমায় তার বিপরীতে দেখা যাবে সোনাম কাপুরকে। দ্বিতীয়টিতে কারিনা কাপুর খানের সঙ্গে অভিনয় করবেন তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud